ইন্টারপোল, বিমানবাহিনী, গ্রেফতার
প্রতীকী ছবি। নয়া দিগন্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেফতার হয়েছেন সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

Advertisement

ই-মেইলের মাধ্যমে ইন্টারপোল দুদককে এ তথ্য জানিয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন দুদক সচিব মো: সাইদুর রহমান খান।

সূত্র : বাসস