লোড হচ্ছে...
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় বাকশাল শাসনের অবসানের পর তিনি সব রাজনৈতিক দলের জন্য রাজনীতির অধিকার ফিরিয়ে দেন।’
১ দিন আগে

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় ঐক্য ও সংহতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দেশ ও জাতির কল্যাণ এবং বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
১ দিন আগে

বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
১ দিন আগে

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ দিন আগে

র্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
১ দিন আগে

৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় নতুন করে উজ্জীবিত হওয়ার শক্তি জোগায়।
১ দিন আগে

সকালে প্যারেড গ্রাউন্ডের প্রবেশ পথের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমশেদ। সাথে সাথেই বিমান বাহিনীর সৈনিকরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
১ দিন আগে

স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মানুষের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক অস্থিরতা, দলীয়করণ, হত্যা, নির্যাতন ও নানা অনিয়মের কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর দেশে একের পর এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে।
১ দিন আগে

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে

দেশ ও জাতিকে নতুনভাবে গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পুনর্গঠনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
১ দিন আগে

নানা রাজনৈতিক সঙ্কট ও অনিশ্চয়তার মধ্যে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। দিবসটির মূল শিক্ষা হচ্ছে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া।
১ দিন আগে

সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে শোভা পাচ্ছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১ দিন আগে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১ দিন আগে

একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন।
১ দিন আগে

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১ দিন আগে

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। ৭ নভেম্বর সিপাহি জনতার স্রোত অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিল।
১ দিন আগে

বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ইতিহাস নয়; এটি আমাদের দেশের, আমাদের জাতির এবং আমাদের পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশীর প্রথম পরিচয় বাংলাদেশ। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
১ দিন আগে

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা কেবল রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং টেকসই অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার ও মানুষের জীবনমান উন্নয়নেরও গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য।
১ দিন আগে

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সদর দফতর, রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে এ কর্মসূচি পালন করা হয়। একই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।
১ দিন আগে

বক্তারা জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। পাশাপাশি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
১ দিন আগে


