জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পতাকা উত্তোলন। নয়া দিগন্ত

মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

এদিকে বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির। 

Advertisement

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও পতাকা উত্তোলন ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন।