লোড হচ্ছে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, লক্ষ্মীপুর ৩ আসনে দত্তপাড়া বটতলীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার অপরাধে আবু সায়েদ সবুজ (৫৫) নামে এক ব্যক্তির এর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকার সূত্রে জানা যায় বিএনপির আমির হোসেন এই কাজের সাথে জড়িত। লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন জোটের জয়লাভের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং শতাধিক হামলার তথ্য তারা তালিকাভুক্ত করেছেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক...
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর চারিদিকে আলোচনা চলছে কারা জায়গা পাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বধীন মন্ত্রিসভায়। এবারের নির্বাচনে তারেক রহমানের আস্থাভাজন হিসেবে...
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা। এমন পরিস্থিতিতে দলটি সরকার গঠন করলে রাষ্ট্রপতির পদে কে আসীন হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী...
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ময়মনসিংহে শিশু, বাগেরহাটে যুবক ও মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও দেশব্যাপী সহিংসতাতে আহত হয়েছেন ২ শতাধিক ব্যক্তি।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রায় ১৭ বছর পর জাতীয় নির্বাচনে বড় ধরনের অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট দিয়েছেন দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা—বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে বড় পরিবর্তনের আভাস মিলছে। বিগত কোনো সংসদ নির্বাচনে জয়ী হননি—এমন দেড় শতাধিক নতুন মুখ নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন সংসদ। এর মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারেক রহমান ও শফিকুর রহমান।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন “এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল। আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক (সুনির্দিষ্ট) অনেকগুলো আসনকে টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।” শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
‘ভোট গণনার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার’
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে শুক্রবার বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে জসিম উদ্দিন (৩০) নামের ওই যুবককে তাঁর বাড়িতে ঢুকে পিটিয়ে আহত করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য দল হিসেবে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাট-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনায় রেফার করেছেন চিকিৎসক।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নির্বাচনের পর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন। তার দাবি, মাইকে ঘোষণা দিয়ে ধরে ধরে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দিকে অভিযোগ ছুঁড়ে দিয়েছেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১৭ বছর নির্বাসনে থাকার পর বড়দিনে (২৫ ডিসেম্বর) বাংলাদেশে ফিরেছিলেন তারেক রহমান। আর মাত্র সাত সপ্তাহ পরেই তিনি দক্ষিণ এশিয়ার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। নির্বাচনী জরিপ বলছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০ আসনের সংসদে ১৮৫টিরও বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই দেশের প্রথম নির্বাচন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের পর এটিই হবে প্রথম নির্বাচিত সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এই নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটি লিটমাস টেস্ট বা অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। তবে পর্যবেক্ষকরা বলছেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা প্রধান দুটি দলের একটি—বিএনপির এই বিশাল জয় প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ পরীক্ষিত শক্তির ওপরই আস্থা রাখতে পছন্দ করে।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল...
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক সেটাই চাই। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)...
১৩ ফেব্রুয়ারি, ২০২৬

