লোড হচ্ছে...
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের...
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন; তারা সম্পর্কে মামা ও ভাগ্নে। তারেক রহমানের মন্ত্রিসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ...
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিএনপির সংসদীয় দল সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিকালেই তিনি নতুন মন্ত্রিপরিষদ গঠন করবেন বলে জানা গেছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০ সদস্যের। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা–নেওয়ার জন্য ৪৯টি গাড়ি প্রস্তুত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের ফোন করে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সরকারে কাছ থেকে শুল্কমুক্ত গাড়ি নেবেন না বিএনপির নবনির্বাচিত এমপিরা। একই সঙ্গে তারা কোনো সরকারি প্লটও নেবেন না বলে জানিয়েছেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপাতত শপথ নিচ্ছে না বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে "জিম্মি" হয়ে থাকবে না এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশকে ভারতের সঙ্গে বৃহত্তর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে "বাধাগ্রস্ত" করবে না—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতা। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) বিএনপি বাংলাদেশের পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে ‘দ্য হিন্দু’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ তার স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করবে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন আজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে সংবিধান সংস্কার পরিষদের...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি নির্বাচনে কোনো...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গুরুতর অনিয়ম ও নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)। সংগঠনটি বলছে, জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত এই নির্বাচনও শেষ পর্যন্ত কলঙ্ক ও সহিংসতামুক্ত করা সম্ভব হয়নি।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও প্রতীক্ষার পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই যুগ পর দলটির এই প্রত্যাবর্তন শুধু ক্ষমতার পালাবদল নয়; বরং প্রশাসনিক কাঠামো, প্রটোকল ও রাষ্ট্রীয় প্রস্তুতির এক নতুন অধ্যায়ের সূচনাও বটে। নতুন মন্ত্রিসভার জন্য ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি প্রস্তুত রাখার তথ্য সেই বৃহৎ প্রস্তুতিরই অংশ।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। কেউ বলছেন, তিনি সাংবিধানিক কোনো পদে থাকতে পারেন। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, রাজনীতি বা সাংবিধানিক কোনো পদে ফেরার আগ্রহ নেই তাঁর।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনের আগে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ফেনীতে জামায়াত কর্মীর দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটা করেছেন ধানের শীষ প্রতীকের কর্মীরা। এসময় ওই জামায়াত কর্মীর দাড়ি উপড়ে ফেলেন তারা। শনিবার জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
শেষ পর্যন্ত, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বিপ্লব ছিল না। এটি ছিল একটি হিসাব-নিকাশ চুকিয়ে নেওয়ার পালা। ভোট গণনা শেষে দেখা গেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক মরুভূমিতে নির্বাসিত থাকার পর তারা ফের ক্ষমতায় ফিরল।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা কম।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬

