
দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অতর্কিত গুপ্ত হামলা, ভাঙচুর, অগ্নীসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে কোর্ট স্টেশন এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত জনসমর্থহীন আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে দেশব্যাপী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানান ধরনের দেশ বিরোধী কাজ ও নৈরাজ্য শুরু করেছে।
তাদের এই সব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








