দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খালিয়াজুরীতে বিএনপির বিক্ষোভ
খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপি। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব মোড়, থানা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:মাহবুবুর রহমান তালুকদার কেষ্টর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রউফ স্বাধীন।

সমাবেশে উপজেলা বিএনপির নেতা মাসুদ রানা, ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, মো: আলী হাসান চৌধুরী পিন্টু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া ও কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা মো: এনামুল হক তালুকদার ছোটন ও রাজিব হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, ওলামা দলনেতা হাফেজ মো: আনোয়ার হোসেন এবং ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন ও ইয়াসির আরাফাত হৃদয় বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপির নেতা মো: ফুল মিয়া, উজ্জ্বল মিয়া, আলমগীর হোসেন, এরশাদ মিয়া, ফয়সাল আহমেদ, আ. মান্নান চৌধুরী, মো: খোকন মিয়া, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো: সাইফুল ইসলাম ও চন্দন কুমার দেসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে মো: আব্দুর রউফ স্বাধীন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন এবং কোনো ধরনের নাশকতা বা ক্ষয়ক্ষতি যেন না ঘটতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।