
‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী ২১ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে র্যালিতে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









