লোড হচ্ছে...
দুপুরে ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে সন্ধ্যায় সংশোধিত প্রতিবেদন প্রকাশ করে নতুন করে আরো পাঁচজনের মৃত্যুর তথ্য জানায় অধিদফতর।
১৩ দিন আগে

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিবা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মহাসড়কের ডান পাশে থাকা একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
১৩ দিন আগে

‘ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
১৩ দিন আগে

নতুন তিনজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের গত ২৫ দিনেই মারা গেছেন সর্বোচ্চ ১১৭ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ও মে মাসে মিলিয়ে ১৪ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
১৩ দিন আগে

সরকার দায়িত্ব গ্রহণের পরপরই গত ৫ এপ্রিল থেকে তিন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করে। সর্বশেষ গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই কর্মসূচি চালিয়ে প্রায় এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পেইনে বাদ পড়া আরো ৩৪ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এই ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
১৩ দিন আগে

উপজেলার বেশিভাগ খাবার হোটেলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখার পাশাপাশি বাসি-পচা খাবার বিক্রি এবং আগের দিনের উদ্বৃত্ত মাছ, মাংস ও সবজি পরদিনের খাবারের সাথে মিশিয়ে পরিবেশনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত ক্রেতারা।
১৩ দিন আগে

গত ২৪ ঘণ্টায় মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে সাত শিশুর নরমাল ডেলিভারিতে জন্ম হয়েছে।
১৩ দিন আগে

বাংলাদেশ সরকারের নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনে, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ৪৬ হাজারের বেশি সেবা কার্যক্রম পরিচালনা করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
১৩ দিন আগে

বাংলাদেশের বন্ধ শ্রমবাজারটি দীর্ঘদিন না খোলার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লোকজনের পালিয়ে আসাসহ অবৈধ বাংলাদেশীদের জালজালিয়াতি আর নানা অপরাধমূলক কর্মকাণ্ডই দায়ী বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ।
১৩ দিন আগে

অভাব-অনটনের সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর স্বপ্নে ভিটামাটি বিক্রি করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রফিকুল ইসলাম (৪৫)। কিন্তু ভাগ্যের চাকা ঘোরা তো দূরের কথা, প্রতারক দালালের খপ্পরে পড়ে একে একে হারিয়েছেন শেষ সম্বলটুকুও। শেষ পর্যন্ত বিদেশে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে দেশে ফিরতে টিকিট কেটেছিলেন, কিন্তু ফিরলেন লাশ হয়ে।
১৪ দিন আগে

আগামী এক মাসের মধ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকস্বল্পতা দূর করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
১৪ দিন আগে

পুরে গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয় বাসটি।
১৪ দিন আগে

তাগিদপত্রে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে লোকবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল।
১৪ দিন আগে

‘জৈন্তাপুর সরকারি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও শিক্ষক সঙ্কটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বিদ্যালয়টির দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে।’
১৪ দিন আগে

উপজেলার গহিরা মোহাম্মাদীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে নীডি ফাউন্ডেশন ও ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ শাখার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
১৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান হেইডি ওভারটন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টিকার পক্ষে সতর্কভাবে সমর্থন জানিয়েছেন। এদিন সিনেটে তার নিয়োগ অনুমোদনের শুনানিতে স্বাস্থ্যনীতি নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
১৪ দিন আগে

অবৈধ অভিবাসীদের নিজ দেশ ব্যতীত তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর (তৃতীয় দেশে বহিষ্কার) ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
১৪ দিন আগে

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শুনতে দুই দিনের সফরে এসে একাধিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
১৪ দিন আগে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে গত ২৩ দিনে ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
১৫ দিন আগে

আয়োজিত মতবিনিময় সভায় ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেন এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
১৫ দিন আগে


