লোড হচ্ছে...
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোট সাতজন মারা গেছেন। এর মধ্যে কারখানার ভেতরে পাঁচজন, ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে বাইরে একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামে একজন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

পার্কিং করা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০ সেপ্টেম্বর, ২০২৬


