ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল ইউনিটে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস, গাজীপুরে আগুন, ২০টি ফায়ার সার্ভিস ইউনিট, স্কুইব রোড, বিজিবি, আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
ড্রাগ ইন্টারন্যাশনালের কেমিক্যাল ইউনিটের আগুন নিয়ন্ত্রণে। সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কেমিক্যাল ইউনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির পূর্ব পাশে পার্ল প্রিন্স গার্মেন্টস এবং পশ্চিম পাশে হারনেস্ট কারখানা অবস্থিত। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে পাশের বস্তির বাসিন্দারা নিজেদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে বিজিবি সদস্যরা

 

এদিকে আগুনের কারণে শিল্পনগরীর স্কুইব রোড (বেক্সিমকো রোড) দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।