আগুন
দোকানে আগুন। নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে গেছে দুই ভাইয়ের দু’টি দোকান।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার নতুন তো মালিসিয়া গ্রামে লাঙ্গল বাঁধ বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান দু’টি হল গণেশ কুন্ডুর মুদি দোকান ও তার ভাই উত্তম কুন্ডুর গ্যাস সিলিন্ডারের দোকান। আগুনে দোকান দু’টির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় দোকানের পেছনে মজুত রাখা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, মুদি দোকানের পেছনে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনার কোনো লাইসেন্স ছিল না।

স্থানীয়রা গ্যাস সিলিন্ডারের ব্যবসা লাইসেন্স ছাড়া পরিচালনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।