
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কেমিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর আউচপাড়ায় স্কুইব রোডসংলগ্ন কারখানাটিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির পূর্ব পাশে পার্ল প্রিন্স গার্মেন্টস এবং পশ্চিম পাশে হারনেস্ট কারখানা অবস্থিত। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বস্তির বাসিন্দারা নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছেন। আগুনের বিস্তার ঠেকাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে। আরো দুইটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে শিল্পনগরীর স্কুইব রোড (বেক্সিমকো রোড) দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








