
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজ মিয়া নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিপা আক্তার নামে এক নারী দগ্ধ হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় নিপা আক্তার আগুনে দগ্ধ হন। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুনে নেভাতে সক্ষন হয়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








