লোড হচ্ছে...
‘নয়া দিগন্তের কাছে আমাদের প্রত্যাশা, পত্রিকাটি যেন সব সময় সাহসিকতার সাথে সত্য সংবাদ উপস্থাপন করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন ও তা ধরে রাখা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।’
২২ দিন আগে

নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
২২ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অর্থনৈতিক প্রতিবেদনে ‘ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন করেনি’ শিরোনামে বলা হয়, প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৪৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩১৭ কোটি টাকা প্রস্তাব করায় অতিরিক্ত খরচের যুক্তিতে ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন না করে ব্যয় পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছে। তবে একই বৈঠকে যোগাযোগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতের ১,২৫০ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট ২,৫৩০ কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন লাভ করেছে।
২২ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অন্য দিগন্ত বিভাগে ‘টিভিতে হাজির হলেন পরলোকগত সুপারম্যান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, পঙ্গুত্ব কাটিয়ে উঠতে জীবনভর স্টেমসেল গবেষণার পক্ষে প্রচারণা চালানো পরলোকগত ‘সুপারম্যান’ অভিনেতা ক্রিস্টফার রিভ মৃত্যুর আগে ধারণকৃত এক টিভি বিজ্ঞাপনে ক্যালিফোর্নিয়ার ভোটারদের ‘প্রস্তাব-৭১’ সমর্থনের আহ্বান জানান। এই প্রস্তাবটি পাস হলে মানব ভ্রূণের স্টেমসেল গবেষণায় ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের ৩০০ কোটি ডলার অর্থায়নের পথ সুগম হবে।
২২ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার ‘জানা-অজানা’ কলামে মিসরের মমি নিয়ে অজানা তথ্য জানানো হয়। যেখানে পারসিয়ান শব্দ ‘ম্যামিয়া’ থেকে ‘মমি’ শব্দের উৎপত্তি বলে উল্লেখ করা হয়।
২২ দিন আগে

‘নয়া দিগন্ত প্রতিষ্ঠার আগে এই প্রতিষ্ঠানের কর্ণধার শহীদ মীর কাসেম আলী ছাত্র প্রতিনিধিদের ডেকেছিলেন এবং তার তিনটি ভিশনের কথা বলেছিলেন—১. বাংলাদেশ ফার্স্ট, আমরা বাংলাদেশকে ধারণ করব। ২. আমরা একটি আদর্শিক কমিউনিটি ডেভেলভড করব। যা বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাড়াতে সহায়তা করবে। ৩. নয়া দিগন্তের মাধ্যমে তরুণ সমাজকে নিয়ে তরুণ জাগরণ তৈরি করা।’
২২ দিন আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সামনের দিনগুলোতে নয়া দিগন্ত সত্যকে সত্য বলার দৃঢ় প্রতিজ্ঞা বজায় রাখবে।
২২ দিন আগে

দৈনিক নয়া দিগন্ত বিগত দিনের মতো আগামীতেও অকুতোভয় ভূমিকা রাখবে। বিশেষ করে সৈয়দপুরের উন্নয়নে কাজ করবে। আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সমস্যা উল্লেখের পাশাপাশি সমাধানের পথ দেখাবে। সেই সাথে সমাজের সঠিক চিত্র তথা জনগণের সার্বিক কথা ব্যক্ত করবে।
২২ দিন আগে

আজ রোববার দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
২২ দিন আগে

ফ্যাসিবাদী আমলে নয়া দিগন্তের ওপর চরম নিপীড়ন, জুলুম চালানো হয়েছে। নয়া দিগন্তের সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হয়েছে।
২২ দিন আগে

নয়া দিগন্ত নানান ঘাত-প্রতিঘাত সহ্য করে স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে দেশের জন্য সাহসী ভূমিকা রেখেছে।
২২ দিন আগে

নয়া দিগন্তে এলে মনে হয়, গত লম্বা সময়ের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে মিনিমাম ইনফরমেশনটুকু পাওয়ার জন্য একমাত্র সোর্স এটি। যখন একের পর এক পত্রিকা বন্ধ করে দেয়া হচ্ছিল, মিডিয়া বন্ধ করে দেয়ার যে ফ্যাসিবাদী প্র্যাকটিস চলছিল গত ১৭ বছরে, সেই ফ্যাসিবাদী পিরিয়ডে নয়া দিগন্ত ছিল ন্যূনতম তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ সোর্স।
২২ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের একটি সমস্যা, কথা বলে কাজ করে না। নয়া দিগন্তের জন্ম কথা ও কাজকে একত্রে করে এগিয়ে নেয়ার জন্য।
২২ দিন আগে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নয়া দিগন্ত ফ্যাসিস্ট আমলের ১৭ বছর সঙ্কটের মধ্য দিয়ে লড়াই করে সামনে এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ বড় হয়ে উঠবে।
২২ দিন আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নয়া দিগন্ত শুরু থেকে গণতন্ত্রের সঙ্কটে ভূমিকা রেখেছে। শাসকগোষ্ঠীর চোখ রাঙানি খেয়েও কাজ করেছে।
২২ দিন আগে

‘নয়া দিগন্ত একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। চলার পথে অনেক সংগ্রাম করেছে। প্রতিষ্ঠানটি টিকে আছে পাঠকদের ভালোবাসায়।’
২২ দিন আগে

ঢাকা-৪-এর এমপি সৈয়দ জয়নাল আবেদীন বলেছেন, অনেক বাধা পেরিয়ে নয়া দিগন্ত বাংলাদেশকে সত্যের পাশে রাখার চেষ্টা করেছে।
২২ দিন আগে

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী বলেছেন, মুসলিম উম্মাহকে এক রাখার ক্ষেত্রে নয়া দিগন্ত অগ্রণী ভূমিকা পালন করছে।
২২ দিন আগে

সত্যের সঙ্গে প্রতিদিন—স্লোগানটি গত ২২ বছর ধরে আপনারা অনুসরণ করেছেন কাজে, কর্মে, কথায়, প্রজ্ঞায়, মেধায়, শ্রমে ও ঘামে। আজকে নয়া দিগন্ত ২২ বছরের যুবক। নয়া দিগন্তের এই যৌবনে, এই মধ্যগগনে সামনের দিকে একইভাবে এগিয়ে যাক। এর থেকে উত্তরণ ঘটুক, যাতে এর থেকে অবতরণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের প্রত্যাশা থাকবে।
২২ দিন আগে

‘‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান ২২ বছর ধরে অনুসরণ করেছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত শতায়ু হোক।’
২২ দিন আগে


