দৈনিক নয়া দিগন্ত, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা
দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হচ্ছে। নয়া দিগন্ত

বগুড়ার সোনাতলায় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সোনাতলা পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাতলার ইউএনও স্বীকৃতি প্রামানিক। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে নয়া দিগন্ত জনমানুষের আস্থা অর্জন করেছে। গ্রামীণ জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং গুজব প্রতিরোধে পত্রিকাটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’ 

পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম প্রশাসনের গঠনমূলক সহযোগী হিসেবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়া দিগন্তের বগুড়া অফিসের ইনচার্জ আবুল কালাম আজাদ। 

নয়া দিগন্তের সোনাতলা উপজেলা সংবাদদাতা ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, ইসলামী ব্যাংক সোনাতলা শাখা ব্যবস্থাপক কাজিউল ইসলাম, মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, দৈনিক কালবেলা সোনাতলা প্রতিনিধি রিমন আহম্মেদ, এ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মাহফুল আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, কর্পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টার বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, বাংলা লেন্স’র আঞ্চলিক প্রধান আব্দুর রাজ্জাক, দৈনিক একুশের বাণীর প্রতিনিধি ওমর ফারুক খান বাইতুল, সোনাতলা সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব সাজেদুর রহমান সুমন, বয়ড়া মাদরাসার সুপার মাওলানা আব্দুল হালিম, সংগ্রামের প্রতিনিধি ফজলে রাব্বি নাসিমসহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকরা।