
২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার ‘জানা-অজানা’ কলামে মিসরের মমি নিয়ে অজানা তথ্য জানানো হয়। যেখানে পারসিয়ান শব্দ ‘ম্যামিয়া’ থেকে ‘মমি’ শব্দের উৎপত্তি বলে উল্লেখ করা হয়।
আজ নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অজানা তথ্যটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—
মিসরের হাজার বছরের পুরনো মড়াকে মমি বলে কেন?
মমি এসেছে ‘ম্যামিয়া’ শব্দ থেকে। ‘ম্যামিয়া’ অর্থ পিচ বা আলকাতরা, যা দিয়ে রাস্তা তৈরি হয়। আগের দিনের মানুষ মিসরের হাজার বছরের মড়াগুলোকে প্রথম দেখে ভেবেছিল এগুলো পিচ বা আলকাতরা দিয়ে বানানো। আসলে হাজার হাজার বছর পড়ে থেকে এরকম কালচে হয়ে গিয়েছিল। তখনই ওই মড়াগুলোর নামকরণ করা হয় মমি হিসেবে। পারস্য দেশের শব্দ ‘ম্যামিয়া’ কী সুন্দর মিসরীয় ভাষায় ‘মমি’ হয়ে গেল!
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








