
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এ উপলক্ষে বেলা ১১টায় জাতীয় দৈনিক নয়া দিগন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাদিয়া পাঠান পাপন এমপি বলেন, ‘নয়া দিগন্ত নানান ঘাত-প্রতিঘাত সহ্য করে বিগত স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে দেশের জন্য সাহসী ভূমিকা রেখেছে।’
গণতন্ত্র ও স্বাধীনতা অক্ষুণ রাখার জন্য আগামীতেও নয়া দিগন্ত দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নয়া দিগন্তের পাশাপাশি দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধসহ গণমাধ্যমের ওপর অতীতের বিভিন্ন বিধিনিষেধ ও প্রতিবন্ধকতার বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া মাল্টিমিয়া প্রতিনিধি মো: খোকন মিয়া। পরে নয়া দিগন্তের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি আফসার নিয়াজ দৈনিক দিগন্তের রাষ্ট্রনায়ক নামক বিশেষ ম্যাগাজিন প্রধান অতিথি নাদিয়া পাঠান পাপনের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাবেদ রহীম বীজনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আরজু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সৈয়দ আকরাম, সদর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোবিন্দ্র সরকার, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান মিয়া, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম চৌধুরীসহ অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








