
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, দৈনিক নয়া দিগন্ত একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকা। এর প্রথম সংখ্যাটিই তার দৃষ্টি আকর্ষণ করেছিল বলেও জানান তিনি।
আজ রোববার দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দৈনিক নয়া দিগন্তের প্রথম সংখ্যাটিই হার হস্তগত হয়েছিল। এর গঠন, হেডলাইন, কলামে সাজানো কথাবার্তা প্রভৃতি তার নজর কেড়েছিল। তখন থেকেই তিনি নিয়মিত নয়া দিগন্ত পড়েন। এখানে বস্তুনিষ্ঠ খবর পাওয়া যায়। নয়া দিগন্ত কারো পক্ষপাতি নয়। কাউকে ধ্বংস করার জন্য নয় জাতির কল্যাণে খবর ছাপিয়ে যাচ্ছে নয়া দিগন্ত। এটা অবশ্যই কৃতীত্বের দাবি রাখে।
তিনি এসময় আশা প্রকাশ করেন যে, নয়া দিগন্ত তার গুণবাচক গতিধারা অব্যাহত রাখবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








