যুবদল, প্রতিষ্ঠাবার্ষিকী, শোভাযাত্রা
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁয়ে শোভাযাত্রা। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা করা হয়েছে। 

Advertisement

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে শুরু হয়ে পিরোজপুর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পিরোজপুর এলাকার শুকতারা ফিলিং স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এ শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব। সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, রুবেল হোসেন, কাউসার মিয়া, সোহেল রানা, নোবেল মীর, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, আল আমিন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, দেলোয়ার হোসেন দিলু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠন নিয়ে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র এখনো আছে। এখনো ষড়যন্ত্র করছে। যুবদলের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবসময় প্রস্তত আছে।’

তিনি বলেন, ‘আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, আমরা রাজপথে লড়াই করেছি। আমাদের ইতিহাস ঘেঁটে দেখবেন, যতগুলো আন্দোলন-সংগ্রাম হয়েছিল, প্রত্যেকটা রাজপথেই হয়েছিল। আন্দোলন সংগ্রাম রাজপথে মোকাবিলা করা হবে।’

তিনি আরো বলেন, ‘ধানমণ্ডি, কাকরাইল, পল্টন, গুলশানসহ বিভিন্ন রেস্তোরাঁয় বসে গোপনে মিটিং আর ফেসবুকে স্ট্যাটাস দিলেই আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে রাজপথে এসে আমাদের সাথে লড়াই, আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে জনগণের সমর্থন লাগে।’