
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী জেলা যুবদলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের মেধা, শ্রম ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীর পরিলনায় সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক সাচ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল মাবুদ ও মশিউর রহমান মিটন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








