বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম
বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ফ্যাসিবাদী আমলে নয়া দিগন্তের ওপর চরম নিপীড়ন, জুলুম চালানো হয়েছে। নয়া দিগন্তের সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হয়েছে। 

Advertisement

তিনি বলেন, বিজ্ঞাপনের সুযোগ-সুবিধা থেকে নয়া দিগন্তকে বঞ্চিত করা হয়েছে। নানাভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এরপরও তারা তাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে বজায় রেখেছে। রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রোববার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, নয়া দিগন্ত নামটাই ইনসেলফ একটা ব্রান্ড। নয়া দিগন্ত কী করতে চায় তা বলতে হয় না, নামটাই কাজের স্লোগান। হলুদ সাংবাদিকতা, মিডিয়া সিন্ডিকেট ও মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠতার জায়গা থেকে নয়া দিগন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সামনের দিনগুলোতেও তারা আন্দোলনের ধারা বজায় রাখবে, বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সঠিক তথ্য উপস্থাপন করবে, সমাজের কথা বলবে এটাই প্রত্যাশা। সেইসাথে প্রত্যাশা করছি, আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নয়া দিগন্ত ভূমিকা রাখবে।