B2 SALEBRATE অফার, B2 নবম প্রতিষ্ঠাবার্ষিকী, B2 ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়, B2 ফ্যাশন কালেকশন
B2 SALEBRATE অফার। সংগৃহীত

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘SALEBRATE’ আয়োজন নিয়ে এসেছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড B2। ‘Celebrate With Us’ আহবানে ক্রেতাদের সাথে বিশেষ মুহূর্ত উদযাপনে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

Advertisement

‘Celebrate’ শব্দের ‘Cele’ অংশের জায়গায় ‘Sale’ যুক্ত করে B2 তৈরি করেছে ‘SALEBRATE’ নামটি। কেনাকাটার আনন্দের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনকে মিলিয়ে সাজানো হয়েছে এ আয়োজন।

ব্যক্তিগত রুচি ও বিভিন্ন উপলক্ষের কথা মাথায় রেখে B2-এর সংগ্রহে রয়েছে ৫০টির বেশি আমেরিকান ও ইউরোপীয় ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন। ফরমাল শার্ট, স্যুট ও ব্লেজার থেকে শুরু করে টি-শার্ট, ডেনিম ও স্পোর্টসওয়্যারের পাশাপাশি রয়েছে নারীদের ড্রেস, কুর্তা, টপস এবং শিশুদের পোশাক।

সাজে নিজস্বতা যোগ করতে B2-এর সংগ্রহে রয়েছে ব্যাগ, স্কার্ফ, বেল্ট, সানগ্লাস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি।

দেশজুড়ে সাতটি আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে পুরো পরিবারের জন্য আন্তর্জাতিক ফ্যাশন বেছে নেয়ার সুযোগ দিচ্ছে B2।

অফারের বিস্তারিত জানতে ভিজিট করা যাবে b2trendbd.com ওয়েবসাইটে। এছাড়া যোগাযোগ করা যাবে ০১৩১৪-৭৭৪২৭২ নম্বরে।