লোড হচ্ছে...
রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র হচ্ছে প্রত্যেকটি মানুষের। তার সকল কর্মকাণ্ড ও নিরাপত্তার সুরক্ষা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। যে কথাটি আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন, ‘যার যার ধর্ম থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবার সমান অধিকার রয়েছে’। আমরা সেটাতেই বিশ্বাস করি।
২৪ দিন আগে

‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধির দায়িত্ব। প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।’
২৫ দিন আগে

সনাতন ধর্মাবলম্বীদের যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। তিনি পূজার সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।
২৫ দিন আগে

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চোরবাজার সর্বজনীন পূজামণ্ডপটি এ বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বীকৃতি পাওয়া ‘সেরার সেরা’ তিনটি পূজামণ্ডপের একটি ছিল। সেখানেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
২৫ দিন আগে

এ ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে তিনজন পুরুষ, একটি শিশু ও ১৩ জন নারী। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
২৫ দিন আগে

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে। এটা সম্ভব হয়েছে পূজা কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে, তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছেন। তিনি প্রকাশ করে বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।
২৫ দিন আগে

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
২৫ দিন আগে

নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাও সবার দায়িত্ব।
২৫ দিন আগে

নুরুল হক নুর বলেন, ‘বিগত সরকারের চেয়ে বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে সরকারি সহযোগিতা বৃদ্ধি করেছে।’
২৬ দিন আগে

ভারতীয় উপ-হাইকমিশনার পরিদর্শনে এসেছেন। তিনি এখনো অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারি পরিদর্শন তা আমার জানা নাই।
২৬ দিন আগে

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাস আগে থেকেই দুর্গাপূজার নিরাপত্তা এবং এটিকে নিরাপদ রাখার জন্য সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।
২৬ দিন আগে

বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়া সকল আচার-অনুষ্ঠান পালনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।
২৬ দিন আগে

‘একটি সম্পর্ক গড়ে তোলা সহজ হলেও তা ধরে রাখতে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
২৬ দিন আগে

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজের অন্যতম ভিত্তি। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
২৬ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সাথে সমন্বয় করে প্রস্তুতি নেয়া হচ্ছে।
২৭ দিন আগে

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৭ দিন আগে

দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
২৭ দিন আগে

দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে সে লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
২৭ দিন আগে

একপাশে চলছে ধর্মীয় সংগীত, অন্যপাশে জ্বলছে প্রদীপ ও মোমবাতি। বাহারি আলোকসজ্জায় উজ্জ্বল দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমা। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন।
২৭ দিন আগে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
২৭ দিন আগে


