লোড হচ্ছে...
কুষ্টিয়া সেক্টরের মধ্যে পদ্মা নদীর দক্ষিণ দিক থেকে যশোর পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার রয়েছে। এই ৩০০ কিলোমিটার জায়গার আট কিলোমিটারের মধ্যে এবং সেক্টর সদর, ব্যাটেলিয়ান সদরের আশেপাশের জায়গাগুলোতে সর্বমোট আমাদের ৬৬টি পূজা মন্ডপ রয়েছে।
২৭ দিন আগে

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
২৭ দিন আগে

দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এতে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
২৭ দিন আগে

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণ ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
২৭ দিন আগে

‘এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে’ বলে জানিয়েছেন আনসার-ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
২৭ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
২৭ দিন আগে

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
২৭ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘এ দেশ আমাদের সবার। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু শব্দ...
২৭ দিন আগে

‘ধর্ম যার যার, উৎসব সবার— এই চেতনা ধারণ করে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যাতে মানুষ নিরাপদে ও আনন্দের সাথে পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’
২৭ দিন আগে

মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা বিভিন্ন মণ্ডপের সাথে যোগাযোগ থাকবে।
২৮ দিন আগে

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদ্যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
২৮ দিন আগে

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
২৮ দিন আগে

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ সবার প্রিয় জন্মভূমি। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সবাই বাংলাদেশের নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২৯ দিন আগে

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদরদফতর। এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব যাচাই না করে শেয়ার না করা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ‘প্রতিমা’ বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ করা।
২৯ দিন আগে

আগের সরকারের আমলে পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ থাকলেও বিএনপি সরকার সেটাকে বাড়িয়ে ৬০০ কেজি করে জিআর চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২৯ দিন আগে

সভায় দেশব্যাপী আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একইসাথে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।
১৩ অক্টোবর, ২০২৬

‘প্রত্যেককেই দিন-রাত সজাগ থাকতে হবে এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে পূজামন্ডপগুলোতে। কেউ যেন ধর্মের বিষয়ে বিঘ্ন সৃষ্টি করতে না পারে।’
১৩ অক্টোবর, ২০২৬

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে।
১২ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
১২ অক্টোবর, ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
১২ অক্টোবর, ২০২৬


