
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেন।
জনপ্রতিনিধি হিসেবে সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে, এটা তাদের ধর্মীয় অধিকার। আমি জনপ্রতিনিধি হিসেবে সবার জন্য কাজ করব, এটা আমার দায়িত্ব।’
তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধির দায়িত্ব। প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।’
কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গাপূজা উদযাপনে আর্থিক সহযোগিতা করছেন তিনি। একইসাথে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করছেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ আরো সুদৃঢ় হবে।’
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন সংসদ সদস্য জসিম উদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








