দুর্গাপূজা, পূজামণ্ডপ, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, নুরুল হক নুর, মতবিনিময় সভা
মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৭টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো: নুরুল হক নুর।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘বিগত সরকারের চেয়ে বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে সরকারি সহযোগিতা বৃদ্ধি করেছে।’ 

এ সময় দুর্গাপুজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পূজামণ্ডপের নেতারা তাদের মতামত ও বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

দশমিনার ইউএনও মো: মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার ওসি মো: আতিকুল ইসলাম, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আল শানু, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: আফজাল হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: লিয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন, উপজেলা পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শুভময় রায়, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো: মিজান হাওলাদার। 

এ সময় উপজেলার শারদীয় ১৭টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।