লোড হচ্ছে...
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ১২ বছর পর বিজিএমইএর আয়োজনে বাটেক্সপো ফিরছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ আয়োজনকে তিনি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন গোল করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথ আরো কঠিন হয়ে যায়। শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোল দক্ষিণ কোরিয়ার ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়া কাপের ফলের ভিত্তিতে নয়, স্ট্যান্ডবাই তালিকার অবস্থান থেকেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

‘সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে দেশে ইয়াবা, ফেনসিডিলসহ নানা মাদক প্রবেশ করছে। মাদকের বিস্তার একটি জাতিকে পিছিয়ে দেয়ার জন্য যথেষ্ট।’
১৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিদ্যমান অতিরিক্ত মালিকানা সমন্বয়ের সময়সীমা। কোনো কোম্পানি ইতোমধ্যে এক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে তার জন্য নির্ধারিত সীমার চেয়ে বেশি শেয়ার ধারণ করে থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে সে মালিকানা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। অর্থাৎ অতিরিক্ত শেয়ার ধরে রাখার সুযোগ অনির্দিষ্টকালের জন্য থাকছে না।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

শুভেচ্ছা মিছিলের আগে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

১ অক্টোবর ২০২৬ থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে। একইসাথে এ তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে বর্ণিত নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিসিবি জানিয়েছে, অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের বক্তব্য জানানোর জন্য দুই অভিযুক্তই ১৪ দিন সময় পাবেন। আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা অনুযায়ী চলমান শাস্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের এই সুযোগ দেয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মনিরুল ইসলাম।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাক্ষাৎকালে ফরাসি রাষ্ট্রদূত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরো জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির নতুন ‘উপকারী’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রচলিত কার্ডের পাশাপাশি নিরাপদ ডিজিটাল মাধ্যমেও উপকারভোগীরা সেবা নিতে পারবেন। ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোডের মাধ্যমে উপকারভোগীর পরিচয় ও পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো বেশি মনোযোগ দেয়ার কথা জানিয়েছেন তিনি।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালকে ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভ্রমণসংক্রান্ত আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এম এ খালেক মেডিক্যাল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। দর্শনা সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে সিরিজটি তাদের উৎসর্গ করা এবং সিরিজ থেকে অর্জিত লভ্যাংশও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে কোনো বল মাঠে গড়ানোর আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ট্রান্সপোর্ট প্রফেশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (টিপিএফবি)-এর সভাপতি খান শোয়েব আমান উল্লাহ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ব্যাটারিচালিত রিকশা বা অটোর প্রাথমিক ধারণার সাথে এই আইনি কাঠামোর সম্পর্ক রয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

এবারের এনসিএল হবে এক স্তরের লিগ পদ্ধতিতে। অর্থাৎ আট দলই একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


