লোড হচ্ছে...
অক্টোবরে ঘোষিত ‘যুদ্ধবিরতি’র পর অন্যতম সবচেয়ে প্রাণঘাতী দিনে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বুধবার রাফাহ সীমান্ত দিয়ে ফিলিস্তিনি রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
মিশর থেকে গাজায় ফেরার পথে রাফাহ সীমান্ত পার হওয়ার অভিজ্ঞতাকে এক ‘বিভীষিকাময় যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি নারীরা। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে প্রবেশের অনুমতি পাওয়া হাতেগোনা কয়েকজন জানিয়েছেন, তাদের সন্তানদের কাছ থেকে আলাদা করে হাতকড়া পরানো হয়েছে, চোখ বেঁধে রাখা হয়েছে এবং ঘণ্টার পর ঘণ্টা ‘হুমকির মুখে’ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, তীব্র শীতের মধ্যেও রাশিয়া তাদের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। আবুধাবিতে ত্রি-পক্ষীয় আলোচনার ঠিক আগের দিন এই হামলার ঘটনা ঘটে।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
রাফাহ দিয়ে গাজার রোগীদের বের হতে দিচ্ছে না ইসরায়েল : জাতিসংঘ মহাসচিবের জরুরি আহ্বান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন—গাজায় অবিলম্বে মানবিক সাহায্য প্রবেশ করতে দিন এবং যুদ্ধে আহত-অসুস্থ ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার পথ খুলে দিন।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনামগুলোতে দেখা যাচ্ছে, অবশেষে গাজা ও মিশরের মধ্যকার রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। এর ফলে চিকিৎসার জন্য মরিয়া আহত ফিলিস্তিনিরা এখন গাজা ছাড়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সোমবার সীমান্ত খোলার প্রথম দিনে ইসরায়েল মাত্র পাঁচজন রোগীকে এই পথে গাজা ত্যাগের অনুমতি দিয়েছে। ফলে শত শত, এমনকি হাজার হাজার মানুষকে এখনো অপেক্ষাতেই থাকতে হচ্ছে।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
সাম্প্রতিক দিনগুলোতে গাজা শান্তি পরিকল্পনার বিস্তারিত যখন স্পষ্ট হলো, তখন ৩০ বছর আগে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ সমাপ্তকারী চুক্তির সঙ্গে এর মিল খুঁজে না পাওয়াটা ছিল অসম্ভব। গাজার এই পরিকল্পনা হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও, এটি মূলত বিদেশিদের অনন্ত নিয়ন্ত্রণকেই পাকাপোক্ত করছে। পরিকল্পনাকারীরা ফিলিস্তিনিদের ‘সেরা আন্তর্জাতিক মানদণ্ড’-এর ভিত্তিতে শাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বসনিয়ার মানুষ গত তিন দশক ধরে এই একই বুলি শুনে আসছে। অথচ আজ পর্যন্ত আমরা জানিই না সেই তথাকথিত ‘মানদণ্ডগুলো’ আসলে কী।
২ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়ান টেলিভিশনের এক জনপ্রিয় উপস্থাপক তার শো-তে যুক্তরাজ্যের ওপর তোপ দাগলেন, উগরে দিলেন তীব্র ক্ষোভ। তার কথা শুনে আমি শুধু ভাবছি, ভাগ্যিস পারমাণবিক বোমার বোতামটা এই লোকটার হাতে নেই! ভ্লাদিমির সলোভিভ চিৎকার করে বলছিলেন, "আমরা এখনও লন্ডন বা বার্মিংহাম ধ্বংস করে দিইনি। আমরা এখনও পৃথিবী থেকে ওই ব্রিটিশ আবর্জনাগুলোকে মুছে ফেলিনি।" তার কণ্ঠে যেন একরাশ হতাশা।
২ ফেব্রুয়ারি, ২০২৬
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকবাহী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। রোববার টেলিগ্রামে পোস্ট করে জ্বালানিমন্ত্রী ডেনিস শ্মিহাল লেখেন, "আজ শত্রুপক্ষ নিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের ওপর একটি নির্মম ও পরিকল্পিত হামলা চালিয়েছে।"
২ ফেব্রুয়ারি, ২০২৬
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু এবং কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। এই হামলাগুলো হয়েছে এমন সময়, যখন রাফাহ সীমান্ত ক্রসিং রবিবার পুনরায় খোলার কথা রয়েছে।
১ ফেব্রুয়ারি, ২০২৬
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
৩১ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা করার পর হঠাৎ ছাঁটাইয়ের খবর শুনে জ্ঞান হারান মরিয়ম শাবান (ছদ্মনাম)। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) যে ৬০০ কর্মীকে বরখাস্ত করেছে, মরিয়ম তাদেরই একজন। সম্প্রতি ইউএনআরডব্লিউএ কঠোর কৃচ্ছ্রসাধনের ঘোষণা দিয়েছে। এর আওতায় গাজায় স্থানীয় কর্মীদের বেতন ২০ শতাংশ কমানো হয়েছে, কাজের সময় হ্রাস করা হয়েছে এবং যারা গাজার বাইরে ‘বিশেষ ছুটিতে’ ছিলেন, তাদের চুক্তি বাতিল করা হয়েছে। সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ২০২৬ সালের বাজেটে ২২ কোটি মার্কিন ডলারের ঘাটতি মেটাতে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
৩০ জানুয়ারি, ২০২৬
তীব্র শীত ও চরম আবহাওয়ার মানবিক দিক বিবেচনা করে আগামী সাত দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে কোনো ধরনের বোমা হামলা চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধের প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক ক্যাবিনেট মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, "অত্যন্ত বৈরী আবহাওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলাম যেন এক সপ্তাহের জন্য কিয়েভ ও পার্শ্ববর্তী শহরগুলোতে হামলা বন্ধ রাখা হয়। তিনি আমার সেই অনুরোধে রাজি হয়েছেন।"
৩০ জানুয়ারি, ২০২৬
ফাতিমা আব্দুল্লাহর চোখের সামনে থেকে কিছুতেই সরছে না আল-বাতশ কবরস্থানের সেই ভয়াবহ দৃশ্য। গাজা সিটির এই কবরস্থানে ইসরায়েলি বাহিনী তাদের এক পুলিশ কর্মকর্তার মরদেহ খুঁজতে গিয়ে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। ফাতিমার স্বামী, যিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন, তিনিও শায়িত ছিলেন সেখানে। কিন্তু আজ সেই কবরস্থান এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
৩০ জানুয়ারি, ২০২৬
গাজা সিটির পূর্ব প্রান্তে হলুদ রঙ করা কংক্রিটের ব্লকের মাত্র কয়েক মিটার দূরে ছোট একটি তাঁবুতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন জায়েদ মোহাম্মদ। চার সন্তানের জনক জায়েদ একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এই হলুদ রঙের ব্লকগুলো মূলত ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ অবস্থান পরিবর্তনের সীমানা নির্দেশ করছে।
২৬ জানুয়ারি, ২০২৬
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে উত্তর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শনিবার গাজার চিকিৎসকরা জানিয়েছেন, কামাল আদওয়ান হাসপাতালের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করার সময় ড্রোন হামলায় একই পরিবারের ওই দুই শিশু প্রাণ হারায়।
২৫ জানুয়ারি, ২০২৬
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনের তিনটি আইনি সংস্থা। আগামী মাসের শুরুতে হারজোগের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে।
২৩ জানুয়ারি, ২০২৬
২০৩৯ সালে একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরে তিনটি ঈদ এবং দুইবার হজ পালনের বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। সে বছর পালিত হবে দুটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর এবং দুটি পৃথক হজ। এমন বিরল সময়চক্র তৈরি হচ্ছে হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে, যা ধর্মীয় ও বৈজ্ঞানিক— উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খবরটি জানায় গালফ নিউজ।
২২ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক প্রচারণার পরও ধ্বংসের মুখে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শিশুদের একটি ফুটবল ক্লাব। সমর্থকদের দাবি, ফিলিস্তিনি তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি বিরল সুযোগ। তবে ইসরায়েলের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এটি নির্মাণ করা হয়েছে।
২০ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে স্থায়ী ফাটল ধরানো এবং পশ্চিমা প্রতিপক্ষদের দুর্বল করে দেওয়া ক্রেমলিনের দীর্ঘদিনের কৌশল। মস্কোর আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং সোভিয়েত আমলের মর্যাদা ফিরে পাওয়ার পথে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে রাশিয়া সবসময়ই বড় বাধা হিসেবে দেখেছে।
২০ জানুয়ারি, ২০২৬
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন প্রায় চার বছরে গড়িয়েছে এবং শান্তি আলোচনা থমকে আছে, ঠিক সেই মুহূর্তেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের গঠন করা ‘বোর্ড অফ পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, বৈশ্বিক সংঘাত নিরসন এবং গাজার শাসন ব্যবস্থা ও পুনর্গঠন তদারকির লক্ষ্যেই এই বোর্ড গঠন করা হয়েছে।
২০ জানুয়ারি, ২০২৬

