
এক বছরেরও বেশি সময় ধরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল-আওদা হাসপাতাল নিশ্চিত করেছে যে, শনিবার (৩১ অক্টোবর) গাজায় ইসরাইল বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো গোলাবর্ষণে এক ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন।
পৃথক আরেকটি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে ইসরাইলি হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, শনিবার দুই কিশোরীও নিহত হয়েছে। খান ইউনিসের আল-মাওয়াসিতে এক শরণার্থী শিবিরে আগুন লেগে তারা আহত হয়েছিল। নাসের মেডিক্যাল কমপ্লেক্স তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় গাজায় কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮০ জনে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








