ভ্লাদিমির পুতিন ও মোহসেন রেজাই
ভ্লাদিমির পুতিন ও মোহসেন রেজাই। সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইর সাথে সাক্ষাৎ করেছেন।

Advertisement

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ক্রেমলিনে রেজাইর সাথে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপক্ষীয় বিষয় ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।

তেহরান ও মস্কোর মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইরান ও রাশিয়া ২০২৫ সালের অক্টোবর থেকে তাদের ২০ বছর মেয়াদি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন শুরু করেছে। এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা প্রসারিত করা।

Advertisement

এছাড়াও ২ নভেম্বরের এক ফোনালাপে মোহসেন রেজাই ও ভ্লাদিমির পুতিন আঞ্চলিক ঘটনাবলী, বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।

সূত্র : পার্সটুডে