লোড হচ্ছে...
নির্দেশনাটি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের (২০২৬-২০৩০) আলোকে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযুক্ত ভবন চিহ্নিত করার উদ্যোগের অংশ হিসেবে দেয়া হয়েছে।
১১ দিন আগে

নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোন জেলায় দৌড়াতে না হয় সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন।
১২ দিন আগে

‘বাংলাদেশের ইতিহাসে আইনশৃঙ্খলার সর্বোচ্চ অবনতি হয়েছে। আইনশৃঙ্খলার উন্নতি সাধনে সরকারকে অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যদি ব্যর্থ হয় তাহলে দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী।’
১২ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেছেন।
১৩ দিন আগে

বিশ্বনেতাদের বক্তব্যে অস্থিরতা কমার স্পষ্ট কোনো পথ না থাকায় ইরান যুদ্ধ ঘিরে তেল সরবরাহের ভবিষ্যৎ নিয়ে বাজারে উদ্বেগ আরো বেড়েছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ব্রেন্টের দামে।
১৩ দিন আগে

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করতে হবে।’
১৪ দিন আগে

বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় সাফল্য ছিল ঘরে ঘরে সংযোগ পৌঁছে দেয়া। কিন্তু ‘বিদ্যুৎ সংযোগ’ আর ‘নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ’ এক বিষয় নয়। দেশের বিদ্যুৎ খাত আজ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে- কী জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদিত হবে, সেই বিদ্যুৎ কতটা নির্ভরযোগ্য হবে এবং গ্রাহক পর্যায়ে এর দাম কত পড়বে।
১৪ দিন আগে

‘জ্বালানি সঙ্কটসহ বর্তমান বিভিন্ন সমস্যা সাময়িক। এগুলো সমাধানে সরকার কাজ করছে। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি জনগণের কাছে আরো কিছুটা সময় চেয়েছেন।’
১৪ দিন আগে

আইপিডি মনে করে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বিপিসির আর্থিক চাপ বাস্তব হলেও এর পুরো বোঝা একবারে জনগণের ওপর চাপিয়ে দেয়া কোনো টেকসই সমাধান নয়। বিপিসির আর্থিক সংকট মোকাবেলার পাশাপাশি জনগণ ও উৎপাদনশীল খাতকে সুরক্ষায় বিকল্প নীতিও বিবেচনা করবার প্রয়োজন ছিল।
১৪ দিন আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেকেই দেশেই জ্বালানি তেলের দাম আমাদের চেয়ে বেশি। যে কারণে আমাদের দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় আমরা তেলের দাম বাড়িয়েছি।
১৪ দিন আগে

এডিবির প্রতিবেদনের হিসাবে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি সামান্য বাড়লেও তা এখনো শক্তিশালী প্রবৃদ্ধির পর্যায়ে পৌঁছায়নি।
১৫ দিন আগে

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। তাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে স্থানীয়ভাবে প্রতিহত করার পাশাপাশি প্রশাসনকে অবহিত করতে হবে।’
১৫ দিন আগে

তেলের দাম বাড়লে শুধু গাড়ির মালিক বা চালকদের খরচ বাড়ে না। পরিবহন ব্যয় বাড়ার কারণে ধীরে ধীরে বিভিন্ন পণ্য ও সেবার খরচও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে।
১৫ দিন আগে

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
১৫ দিন আগে

তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে কর্মীদের বেতনসহ স্টেশন পরিচালনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
১৫ দিন আগে

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেসব চা বাগানে বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ অবকাঠামোর সুযোগ রয়েছে, সেখানে চা গাছের ক্ষতি না করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাগানের আয় বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।’
১৬ দিন আগে

এই বাড়তি ভাড়াহার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না।
১৫ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে। এ কারণে সরবরাহব্যবস্থার কোথাও অসংগতি তৈরি হলে তার প্রভাব পণ্যের দামে পড়তে পারে। সরকার সেই জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে।
১৫ দিন আগে

স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এ দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।
১৬ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সাথে সরাসরি সম্পর্কিত করে দেখার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, তা নির্ধারণ করা।
১৬ দিন আগে


