লোড হচ্ছে...
সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন জামায়াতর নবনির্বাচিতরা।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদ ভবনে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে সংসদে প্রবেশ করতে দেখা যায়।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে "জিম্মি" হয়ে থাকবে না এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশকে ভারতের সঙ্গে বৃহত্তর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে "বাধাগ্রস্ত" করবে না—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতা। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) বিএনপি বাংলাদেশের পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে ‘দ্য হিন্দু’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ তার স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করবে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
দেশ ও জনগণের কল্যাণে যদি সরকারি দল চায় জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে। একথা জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে।” সারাদেশে...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বচ্ছ তদন্ত, অনিয়মের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গুরুতর অনিয়ম ও নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)। সংগঠনটি বলছে, জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত এই নির্বাচনও শেষ পর্যন্ত কলঙ্ক ও সহিংসতামুক্ত করা সম্ভব হয়নি।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ানের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।...
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি দাবি করেন, কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই ব্যালটে সিল মেরেছেন এবং ভোটের রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনের আগে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ফেনীতে জামায়াত কর্মীর দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটা করেছেন ধানের শীষ প্রতীকের কর্মীরা। এসময় ওই জামায়াত কর্মীর দাড়ি উপড়ে ফেলেন তারা। শনিবার জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় নির্যাতনের শিকার এক নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেখানে যাওয়ার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। তাঁর সঙ্গে নাহিদ ইসলামও যাওয়ার কথা রয়েছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
শেষ পর্যন্ত, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বিপ্লব ছিল না। এটি ছিল একটি হিসাব-নিকাশ চুকিয়ে নেওয়ার পালা। ভোট গণনা শেষে দেখা গেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক মরুভূমিতে নির্বাসিত থাকার পর তারা ফের ক্ষমতায় ফিরল।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, লক্ষ্মীপুর ৩ আসনে দত্তপাড়া বটতলীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার অপরাধে আবু সায়েদ সবুজ (৫৫) নামে এক ব্যক্তির এর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকার সূত্রে জানা যায় বিএনপির আমির হোসেন এই কাজের সাথে জড়িত। লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে নির্বাচনে সক্রিয় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রতিনিধি জামায়াত আমিরের কাছে এই চিঠি হস্তান্তর করেন। এই চিঠিতে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের উদ্দেশে লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, “আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।”
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক সহিংস ঘটনা ও হামলা হয়েছে। ক্ষেত্র বিশেষে নারীদের ওপরও হামলা হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও, গণনায় কারচুপি-জালিয়াতি হয়েছে। এর মধ্যে ৩০ টি আসনে অব্যবস্থাপনা, জালিয়াতি, কারচুপির প্রমাণ আমাদের হাতে এসেছে। এসব আসনের ফল পুনঃগণনার জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এসব বলেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া কমিটির প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১৭ বছর নির্বাসনে থাকার পর বড়দিনে (২৫ ডিসেম্বর) বাংলাদেশে ফিরেছিলেন তারেক রহমান। আর মাত্র সাত সপ্তাহ পরেই তিনি দক্ষিণ এশিয়ার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। নির্বাচনী জরিপ বলছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০ আসনের সংসদে ১৮৫টিরও বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই দেশের প্রথম নির্বাচন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের পর এটিই হবে প্রথম নির্বাচিত সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এই নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটি লিটমাস টেস্ট বা অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। তবে পর্যবেক্ষকরা বলছেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা প্রধান দুটি দলের একটি—বিএনপির এই বিশাল জয় প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ পরীক্ষিত শক্তির ওপরই আস্থা রাখতে পছন্দ করে।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬

