
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘‘ইত্তিহাদ মাআল ইখতিলাফ’ নীতির আলোকে মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় সকল মারকাজ ও মানহাজের ওলামা-মাশায়েখদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা আলেম-ওলামাদের অন্যতম প্রধান দায়িত্ব।’
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে মহানগরীর ওলামা কমিটির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনবিধান। ইসলাম যেমন মুসলমানদের পারস্পরিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে, তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ ও প্রতিবেশীসুলভ সহাবস্থানেরও শিক্ষা দেয়।’
তিনি বলেন, ‘মত ও বুঝের পার্থক্য অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এসব পার্থক্যকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টির কোনো সুযোগ দেয়া যাবে না। কেউ উসকানি দিলেও উত্তেজিত না হয়ে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে।’
নগর জামায়াতের ওলামা বিভাগের সম্পাদক মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আমীনুল ইসলাম, মাওলানা হামেদ হাছান, মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ আকতার হোসাইন ফারুকী, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, মাওলানা মুহাম্মদ নাজির হোসাইন কুতুবী, মাওলানা মুহাম্মদ আওরঙ্গজেব, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ খালেদ জামাল, মাওলানা মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ ইলিয়াছ ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাজিম উদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








