জামায়াত আমির, ডা: শফিকুর রহমান
হাসপাতালে শাহরিয়ার জামান রানার শয্যাপাশে ডা: শফিকুর রহমান। সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। 

Advertisement

আজ বৃহস্পতিবার তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে আহতের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারীরিক খোঁজখবর নেন। 

গত বুধবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে আনা হলে রাত ৩টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়।