লোড হচ্ছে...
জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তিনি বলেছেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে আমরা রাজপথে নামবো।...
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছে নির্বাচন কমিশন-ইসি। দুপুর বারোটার দিকে ফল ঘোষণা সমাপ্ত করে ইসি। তবে দুটি আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী ভূমিধ্বস জয় পেয়েছে বিএনপি জোট।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সহকারী প্রিজাইডিং অফিসার ওমর ফারুক বৃহস্পতিবার গভীর...
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্যর প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হেরে গেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে শেষপর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। ফলে এই আসনে তিনি জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বিজয়ী হয়েছেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মিঠু ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়েছেন। ১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এই আসনের মোট ১২৭ টি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি লাভ করেছেন সর্বমোট ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে লাভ করেছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ, জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটে জয় নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ ছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. তোফাজ্জল হোসেন হাতি মার্কায় পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। টাঙ্গাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন ভোটের এই ফল নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
চুয়াডাঙ্গার দুটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এগিয়ে রয়েছেন। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৪৩ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ৪৩ কেন্দ্রের ফলালতে তিনি পেয়েছেন ৫৫ হাজার ৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ৩৪ হাজার ৩৭২ ভোট। কেন্দ্রগুলোর ফলাফলে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ২১ হাজার ৭৫ ভোটে এগিয়ে আছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সরকার ও নির্বাচন কমিশনের কিছু দুর্বলতা ও অনিয়ম থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে দেশবাসী উপভোগ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনের ৮টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৮টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ১২,৯৯৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৬,১৯২ ভোট।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী ফলাফল নিয়ে আগাম মন্তব্য নয়, জনগণের রায়ের অপেক্ষায় আমরা রয়েছি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পর, দেশের গণতন্ত্রের জন্য এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের ভোটাররা সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে রাজধানী ঢাকা এবং সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হবে এবং শুক্রবার নির্বাচনের ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের দেওয়া ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে কিছু জায়গায় বিএনপি-জোট প্রার্থী সমর্থিত দলের নেতাকর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রগুলোতে ঢুকতে বাধা দিচ্ছে, যা তাদের ‘দেউলিয়াত্ব প্রকাশ’ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
১২ ফেব্রুয়ারি, ২০২৬

