
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, ‘শপথ অনুষ্ঠান একটি আবেগঘন ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। মনের আবেগ দিয়ে শপথ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে চাঁদপুর আল-আমিন অ্যাকাডেমির ছাত্রী ক্যাম্পাসে জেলা আমিরের শপথ গ্রহণ ও জেলা মজলিশের শুরার সদস্য নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এ টি এম মাসুম বলেন, ‘এ সরকারের ৭ মাসের কার্যকলাপ জনগণের মধ্যে উৎকন্ঠা শুরু হয়েছে। সংস্কারের পক্ষে কর্মশালায় জনগণের মধ্যে উৎফুল্লতা সৃষ্টি হয়েছে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশ্রাফি।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি ডা: আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাওলানা আবুল হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








