মেজর আখতারুজ্জামান, আখতারুজ্জামানের কারামুক্তি, জামায়াতে ইসলামী, মোহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার
জামিনে মুক্ত আখতারুজ্জামানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা। সংগৃহীত

জামিনে মুক্তি পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

Advertisement

মঙ্গলবার সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জামায়াতে ইসলামীর নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কারাগার থেকে মুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামানকে অভ্যর্থনা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি, উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং আইনজীবী রুকন রেজা।

এ সময় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন ও ড. শফিকুল ইসলাম মাসুদ।