বিস্ফোরণ, আহত
বিস্ফোরণে আহত জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম। নয়া দিগন্ত

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে অবস্থিত মনিরুল ইসলামের বসতঘরে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসতঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। তিনি কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভিতরে নিয়ে যান। প্যাকেটটি ঘরের ফ্লোরে রাখার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এতে মনিরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’