লোড হচ্ছে...
‘বিহারটির নাম যেমন ধর্মের আলো বনবিহার, তেমনি আমি বিশ্বাস করি, এর মাধ্যমে এ জনপদেও শান্তির আলো ছড়িয়ে পড়বে।’
১০ দিন আগে

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে, অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে আশুলিয়ায় এরই মধ্যে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
১০ দিন আগে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
১০ দিন আগে

ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১০ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।
১১ দিন আগে

সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপাও দুর্ঘটনায় একজন বিদেশী পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা এখনো জানা যায়নি।
১১ দিন আগে

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১১ দিন আগে

ঝিনাইদহের শৈলকুপায় অন্যের জমির ওপর দিয়ে সেচ পাম্পের পাইপ নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে ঘটনায় ১০টি বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর এবং তিনটি গরু লুটের অভিযোগ পাওয়া গেছে।
১২ দিন আগে

একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সামনের ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন।
১২ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১২ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এসব ঘটনায় পুলিশের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মহাসড়কে সরব উপস্থিতি লক্ষ করা যায়া। তারা সরকারের পক্ষে স্লোগান দেয় এবং শ্রমকিদের ধাওয়া করে এবং শ্রমিকদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে।
১২ দিন আগে

সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয় এবং পরে হামীম গ্রুপের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়।
১২ দিন আগে

কুষ্টিয়ার দৌলতপুরের বেগুনবাড়িয়া গ্রামে ছাগল চুরি করে জবাই করে খাওয়া ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুলশিক্ষকসহ ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩ দিন আগে

শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর পরও তারা সড়ক ছাড়ছিলেন না। পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সাথে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
১৩ দিন আগে

শনিবার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় রউফ মিয়া বেড়া দিতে গেলে আজব আলীর লোকজন তা তুলে ফেলতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
১৪ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে। তবে প্রাথমিকভাবে জানাতে পারছি না।’
১৪ দিন আগে

নিহত ব্যবসায়ী জহিরুল ইসলাম শাঁখচূড়া এলাকার মরহুম জালাল উদ্দিনের ছেলে। তিনি গলাকাটা বাজার সংলগ্ন একটি স’মিলের মালিক ও কাঠ ব্যবসায়ী।
১৪ দিন আগে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ দিন আগে

জানুয়ারি মাসে দক্ষিণ স্পেনে একই দু’টি কোম্পানির অর্থাৎ রেনফে ও ইরিও কোম্পানির দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
১৭ দিন আগে

ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাসের সাথে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল।
১৭ দিন আগে


