গোপালগঞ্জ, রক্তক্ষয়ী, সংঘর্ষ. আহত,
গোপালগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০। সংগৃহীত
ads

গোপালগঞ্জ জেলা শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে ঘটা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ

সংঘর্ষের সূত্রপাত যেভাবে

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’

সন্ধ্যা ৬টার দিকে উত্তেজনার একপর্যায়ে গোপালগঞ্জ জেলা শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি ওই এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

হতাহত ও বর্তমান পরিস্থিতি

এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ এই সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সংঘর্ষের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।