লোড হচ্ছে...
ভারতের ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ১৮ চাকার একটি ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছেন।
৬ দিন আগে

সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন শামসুল আলম ও সাখাওয়াত হোসেন। বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে পৌঁছালে আকন বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।
৬ দিন আগে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
৭ দিন আগে

এক সময় নছিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মিরাজ। তার উপার্জনেই চলত পাঁচ সদস্যের সংসার। একটি সড়ক দুর্ঘটনা বদলে দিল তার জীবনের চিত্র।
৭ দিন আগে

হাজারবাড়ীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল কোনামালঞ্চ এলাকায় পৌঁছালে সড়ক পারাপার হতে যাওয়া সুফিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হন।
৭ দিন আগে

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
৭ দিন আগে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সাথে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন।
৭ দিন আগে

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
৭ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশে থাকা একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
৮ দিন আগে

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘নির্মাণকাজ চলাকালে কিংবা ভারী যানবাহন ও নির্মাণসামগ্রী চলাচলের সময় সার্বিক নিরাপত্তা বেষ্টনী ও ‘সেফটি মেজার’ নিশ্চিত করা বাধ্যতামূলক। কাজটি বিদেশী বা দেশী, যে কোম্পানিরই হোক, নিরাপত্তায় কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। এই দুর্ঘটনায় বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে পাওয়া নিয়মমাফিক পাঁচ লাখ টাকার সাহায্য যথেষ্ট হতে পারে না।’
৮ দিন আগে

দশ মাসের পরিসংখ্যানে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মে মাসে। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। এরপর আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হন। মার্চ ও জুলাইয়ে যথাক্রমে ৩২ ও ৩১ জন প্রাণ হারান।
৮ দিন আগে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
৯ দিন আগে

বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
৯ দিন আগে

নিহত ব্যক্তিদের শনাক্তকরণের দায়িত্বে গঠিত পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা সোমবার রাতে এক বিবৃতিতে সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করে। তাদের মধ্যে দু’জন অস্ট্রেলীয় এবং একজন জাপানি নাগরিক।
৯ দিন আগে

সীতাকুণ্ডের কুমিরায় লরির ধাক্কায় একটি বাস উল্টে সেটির নিচে চাপা পড়ে নিহত হন আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। দুর্ঘটনায় রাজিয়া নামে আরেক শিক্ষার্থী আহত হন।
৯ দিন আগে

সীতাকুণ্ডে লরি ও বাসের সংঘর্ষে আইআইইউসি ছাত্রী নিহত। ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক ও রেলপথ অবরোধে ৩০ কিমি তীব্র যানজট, ট্রেন সূচিতেও বিপর্যয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরাতে তৎপর।
৯ দিন আগে

কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চকরিয়ায় রশিদ আহমেদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন সংবাদের ভেতরে।
১০ দিন আগে

সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করতে আসেন তিন শ্রমিক। এ সময় সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে জামালহাট এলাকায় একটি অটোভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।
১০ দিন আগে

একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সামনের ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন।
১০ দিন আগে

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকালে সিরাজদিখান থানার লতব্দী ইউনিয়নের গয়াতলা মসজিদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে বসে থাকা তিনজনের ওপর হলুদ রঙের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়।
১০ দিন আগে


