লোড হচ্ছে...
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নাশকতার অভিযোগে, কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৫ দিন আগে

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা: শাহাদাত হোসেনের সাথে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা ও বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
৫ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই ছাত্রলীগ নেতার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
৫ দিন আগে

বসুমতি এগ্রো তাদের প্রথম সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোগ স্বর্ণভূমি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। একইসাথে, প্রকল্পটিতে সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।...
৫ দিন আগে

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
৫ দিন আগে

খরবোনা নদীর ধারে শ্মশানের দেয়ালসংলগ্ন এলাকায় মোসা: মিলি নামে এক নারীর খাবারের দোকান রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে গ্রেফতার ব্যক্তিরা দলবদ্ধ হয়ে দোকানটিতে হামলা চালান।
৫ দিন আগে

০২৫ সালের ২৫ জুলাই বিকেলে সাংসারিক কাজকর্ম নিয়ে মা ফুলমালার সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুস তার মাকে গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে মাটিতে ফেলে দেন।
৫ দিন আগে

রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক সড়ক অবরোধ ২২তম দিনে গড়িয়েছে। প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে সড়কে আগুন দিয়ে পিকেটিং ও মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
৫ দিন আগে

‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরো পূর্ণাঙ্গ অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছি।’
৫ দিন আগে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপরই এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
৫ দিন আগে

ফজলে রাব্বি বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করে প্রায় দেড় দশক দায়িত্ব পালন করেন।
৬ দিন আগে

ফ্যাসিস্টদের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগের মামলায় এসপি জাহাংগীরকে গ্রেফতার করে পাঁচলাইশ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
৬ দিন আগে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৬ দিন আগে

সূত্রে জানা যায়, গ্রেফতাররা গত ১৩ নভেম্বর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মিছিলের আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন।
৬ দিন আগে

গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরের মাধবী আবাসিক এলাকায় অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা।
৬ দিন আগে

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘চট্টগ্রামকে ক্লিন, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে ‘
৬ দিন আগে

শনিবার (১৪ নভেম্বর) আসামি রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
৬ দিন আগে

পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় নিউমার্কেটে তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে বাগমারা থানায় নেয়া হয়।
৬ দিন আগে

বরিশালের উজিরপুরে জি এম খান শাওন নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জি এম খান শাওন উজিরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
৬ দিন আগে

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর বৃদ্ধ জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের (৬৫) খন্ডিত লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
৬ দিন আগে


