
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের প্রধান সড়কে চলমান অবরোধ কর্মসূচি ২২তম দিনে গড়িয়েছে। অবরোধ প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে।
মোটরসাইকেল চালকদের চাবি ছিনতাই ও জনভোগান্তি
সড়কে চলাচলরত মোটরসাইকেল চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়ার অভিযোগও পাওয়া গেছে। অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সাধারণ যাত্রীদের চলাচলে তীব্র ভোগান্তি অব্যাহত রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন খাতে স্থবিরতা
দীর্ঘদিন ধরে সাজেক সড়ক অবরোধ চলায় এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং পর্যটনসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে। অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও সড়কে পিকেটিং অব্যাহত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
অবরোধকারীদের অবস্থান
তবে এসব অভিযোগের বিষয়ে অবরোধকারীদের কাছে জানতে চাইলে তারা জানান, ‘আমাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








