দীঘিনালায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
দীঘিনালা থানায় ইয়াবাসহ গ্রেফতার মো: রমজান আলী। নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রমজান আলী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) আসামি রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে তিন রাস্তার মোড় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে দীঘিনালা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কুজেন্দ্র মল্লিকা কলেজ এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতার রমজান আলী দীঘিনালা উপজেলার সুরেশ হেডম্যান পাড়ার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।