লোড হচ্ছে...
ওসি আল মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার নগরীর চব্বিশ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কাওসার হোসেন জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
১৯ দিন আগে

হত্যার শিকার আজিজুল মিয়া ছিলেন পঞ্চায়েত শালিস বিচারক। ২০১৩ সালে একটি বিচার শালিসকে কেন্দ্র করে আসামি পক্ষ অসন্তুষ্ট হয়ে আজিজুল মিয়ার ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে তাকে হত্যা করে।
১৯ দিন আগে

ঘটনার প্রায় সাত-আট মাস আগে স্থানীয় একটি মাদরাসায় বসে আসামিরা বৃদ্ধার সোনার চেইন চুরির প্রাথমিক পরিকল্পনা করে। ঘটনার দিন ড্রিম হলিডে পার্কের পেছনে বৈঠক করে চূড়ান্ত নীলনকশা তৈরি করা হয়।
১৯ দিন আগে

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারি, ছিনতাই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ও অন্য মামলায় তিনজনসহ আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূল করতে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে।
১৯ দিন আগে

গত ২৯ আগস্ট রাতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সাথে ঢাকায় আসেন। এদিন ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সাথে রনজিনা ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে রনজিনার ব্যাগ ধরে হেঁচকা টান দেয় ছিনতাইকারীরা।
১৯ দিন আগে

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভ্রমণসংক্রান্ত আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এম এ খালেক মেডিক্যাল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। দর্শনা সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়।
১৯ দিন আগে

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
১৯ দিন আগে

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।
১৯ দিন আগে

ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধামরাই উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা মনোরঞ্জন রাজবংশীকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২০ দিন আগে

১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা করা হয়।
২০ দিন আগে

নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য পেট্রোল দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
২০ দিন আগে

মঙ্গলবার বংশাল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়।
২০ দিন আগে

অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসেবে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগে থাকা বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে

অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ চিহ্ণিত মাদককারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
২০ দিন আগে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে। বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার...
২০ দিন আগে

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
২০ দিন আগে

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ দিন আগে

সুনামগঞ্জের ছাতকে পুলিশের হেফাজত থেকে উধাও হওয়া আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে ঢাকার রমনা এলাকা থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
২১ দিন আগে

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
২১ দিন আগে

২০২৪ সালের ১৪ এপ্রিল সকালে ভিকটিম শিশু বাড়ির পাশে তার দাদিকে ডাকতে যায়। এ সময় প্রতিবেশী আসামি রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
২১ দিন আগে


