
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর আগে, বুধবার ( ৪ নভেম্বর ) দিবাগত রাতে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর এলাকা এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাহাদাত হোসেন (২২) এবং পৌর ছাত্রলীগের গ্রন্থনাবিষয়ক সম্পাদক নাদিম শেখ (২৩)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








