
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে হেনস্তার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। ১৫ মিনিট পর, বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আদালত প্রাঙ্গণে ভিড়ের মধ্যে পরীমনির সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সাথে অশোভন, আপত্তিকর ও অপেশাদার আচরণ করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিওতে স্পষ্ট দেখা যায়, চিত্রনায়িকা পরীমণি সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাকে হুমকি দিচ্ছেন।
উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন পরীমনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








