ডিএমপি, গ্রেফতার
ডিএমপি। ইন্টারনেট

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেফতার ও  ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭, লালবাগ বিভাগ ৬০, ওয়ারী বিভাগ ৬২, মতিঝিল বিভাগ ৭১, তেজগাঁও বিভাগ ৮২, মিরপুর বিভাগ ১৩৮, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, চার হাজার ৭১১ পিস ইয়াবা, দু’টি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন, নগদ দুই হাজার আট শ’ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : বাসস