লোড হচ্ছে...
কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
২৮ দিন আগে

তামিম বলেন, ‘যেকোনো ব্যর্থতার জন্য শুধু খেলোয়াড়দের দিকে আঙুল তোলার আগে আমরা নিজেদের মধ্যে কথা বলে বুঝতে চেয়েছি, আমাদের কোনো ভুলের জন্য তারা খারাপ খেলছে কি না, তাদের ওয়ানডের জন্য প্রস্তুত করায় প্রক্রিয়াগত কোনো ভুল আছে কি না।’
২৮ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার আহবান জানান। একইসাথে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিভাজনের আশঙ্কা প্রকাশ করেন তিনি।
২৮ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.০° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
২৮ দিন আগে

ম্যাচ তখন ইংল্যান্ডের মুঠোয় আর পাকিস্তানের সামনে পরাজয় যেন সময়ের অপেক্ষা। কিন্তু শাদাব খানের ভাবনায় ছিল অন্য কিছু। শেষ ব্যাটার হারিস রউফকে সাথে নিয়ে শুরু করেন অবিশ্বাস্য এক লড়াই। বদলে দেন ম্যাচের চিত্র।
২৮ দিন আগে

হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানিতে সহায়তার দাবি যুক্তরাষ্ট্রের : পরিমাণ কত?
২৮ দিন আগে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, বাইরের শক্তিগুলো কেবল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলে অবস্থান করছে এবং এতে নিরাপত্তাহীনতা আরো বাড়ছে। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
২৯ দিন আগে

ফিনলে টি কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, এ বছর চা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তার মনে হয় না। তবে ন্যূনতম নিলামমূল্য নির্ধারিত থাকায় চায়ের দাম বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা নেই বলেই মনে হয়।
২৯ দিন আগে

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ গল্পের অন্তর্ভুক্তি শিশুদের সামনে বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গল্পটিতে বিভিন্ন প্রজন্মের শহীদদের পাশাপাশি স্থান পেয়েছে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাও। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
২৯ দিন আগে

২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাসিক কৃষিঋণ বিতরণ ৪২ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আগস্ট ২০২৫-এ বিতরণ ছিল চার হাজার ৮২৬ কোটি তিন লাখ টাকা। আগস্ট ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৭ কোটি ৯৫ লাখ টাকা।
২৯ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২৯ দিন আগে

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল আলীম জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২৯ দিন আগে

তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত শিক্ষার্থীর মন্তব্যকে হিংসাত্মক ও আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করে এ চিঠি দেয়া হয়।
২৯ দিন আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
২৯ দিন আগে

পথসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
২৯ দিন আগে

ধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেছেন, সমাজে দ্বিনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
২৯ দিন আগে

‘নয়া দিগন্তের কাছে আমাদের প্রত্যাশা, পত্রিকাটি যেন সব সময় সাহসিকতার সাথে সত্য সংবাদ উপস্থাপন করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন ও তা ধরে রাখা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।’
২৯ দিন আগে

সোমবার বিকেলে আহমেদ তাদের পারিবারিক ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ স্টোরের বাইরে বিরতির সময় একটি ফুটবল নিয়ে খেলছিলেন এবং মোবাইল স্ক্রোল করছিলেন। ঠিক সেই সময় উন্মুক্ত দরজাসহ একটি হলুদ স্কুল বাসকে তার সামনে দিয়ে চলে যেতে দেখেন।
২৯ দিন আগে

বাঘের হামলায় তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আছেন।
২৯ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ২১.১৮ সেকেন্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর রাকিবুল হাসান ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় হন।
২৯ দিন আগে


